#Quote
কে কে যাবে বৈশাখী মেলায়
জমবে মেলা পথে পথে
সাজবে রঙিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।
লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।
হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।
পাতায় বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।
ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।
বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।
Facebook
Twitter
More Quotes
শীতের মিষ্টি বাতাস চলে, গ্রীষ্মের সুরে,পহেলা বৈশাখে জীবন ফিরে নতুন গুঞ্জনে।অথচ, এই জ্ঞানী দেশ, নতুন বছর পায়,সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়।
বৈশাখী দিনের রক্তিম আলো,জীবন হোক উজ্জ্বল ভালো।কবিতায় থাকুক প্রেম-ভালোবাসা,বাংলা নববর্ষে হোক নতুন ভাষা।
নতুন বছরের সূচনা, আনন্দের ভান্ডার,পহেলা বৈশাখে কাঁপাকাঁপা নদী আর পাহাড়।মিষ্টি পিঠে, রাঙা জামা, মনে শুধু সুখ,সবার জীবনে আসুক, ভালোবাসার দিশা।
মেলা-ঢোল আর রঙিন মুখ,এই দিনে আনন্দের সুখ।
বৈশাখ এল রঙিন সাজে,হাসছে সবাই নতুন খাজে,আনন্দ বাজে প্রাণের মাঝে।
বৈশাখ এলে মনে হয়, জীবন নতুন করে শুরু হোক আবার।
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।- ক্ষণা
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
নতুন দিনের নতুন আশায় গত যত ভুল ভ্রান্তি বর্ষের প্রথম প্রভাতে ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে আজ হতে আপন কাজে। নববর্ষের শুভেচ্ছা রইল।