More Quotes
বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে।
চট্টগ্রামের বিউষা উৎসব আমাদের বর্ণিল ইতিহাসের গর্বিত বহিঃপ্রকাশ।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে। – ক্ষণা
সংস্কৃতির বৈচিত্রতা আমাদের বিচ্ছিন্ন করেনা বরং এটি আমাদের সম্মিলিত শক্তিতে রূপান্তরিত করে যা মানবতার জন্য লাভজনক। — রবার্ট এলান
বাঙ্গালীরা কখনো কোনো জাতি থেকে পিছিয়ে নেই, তাদের মধ্যে যেমন সাহিত্যিক আছেন, তেমনি বিজ্ঞানীও আছেন, আছেন বিখ্যাত গায়ক তথা নায়কও, এক কথায় কোনো অংশেই বাঙ্গালীরা পিছিয়ে নেই
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।- ক্ষণা
বাঙ্গালীরা প্রায় সকল ধর্মের অনুষ্ঠানকে আপন করে নিয়েছে, তারা যেমন দুর্গাপূজা, বাংলা নববর্ষ ইত্যাদি আড়ম্বরের সাথে উৎযাপন করে, তেমনই বড়দিন, বৌদ্ধ জয়ন্তী ইত্যাদি ভিন্ন ধর্মের অনুষ্ঠানের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে।
বাঙালিদের বাড়ির ছেলে মেয়েদের নামগুলো খুব আদুরে হয়, অন্য কোনো ভাষার মানুষের ক্ষেত্রে এমন সব নাম শুনতে পাওয়া যায় না।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।