#Quote

পান্তা ইলিশ, মেলায় ভিড়,বৈশাখী গানে হৃদয় জোয়ার,রঙে রঙে মাখা এ উৎসবের ঘর।

Facebook
Twitter
More Quotes
মেলা-ঢোল আর রঙিন মুখ,এই দিনে আনন্দের সুখ।
বৈশাখ এল রঙিন সাজে,হাসছে সবাই নতুন খাজে,আনন্দ বাজে প্রাণের মাঝে।
বাজে ঢোল বাজে ঢাক ঐ এলো বৈশাখ! মেলা হবে খেলা হবে হবে কবি গান, বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ! মন নাচে প্রাণ নাচে হাসে কবি গুরু ঝড় এলে বুক কাঁপে ভয়ে দুরু দুরু!
পান্তা ইলিশের গন্ধে ভরা,বৈশাখে বাজে বাঙালির তবলা।কবিতায় জাগে ঐতিহ্য প্রিয়,আনন্দে মিশে যায় হৃদয় একত্রীত।
মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা ফুরায় কিন্তু তাও সে কথা কাউকে বলতে পারেনা। তারা নিজেদের সম্মানের কথা বিবেচনা করে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন যাপন করে যায়।
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেঘের গায়, বৈশাখ এলো উগ্রতা নিয়ে কৃসনো মেঘের নায়! বৈশাখ এলো কাল বৈশাখীর হাওয়ায়-হাওয়ায় ধেয়ে, বৈশাখ এলো বাউলের বেশে বৈশাখী গান গেয়ে ! উচ্ছ্বাসের এই দিনে নবীন ছড়াও প্রেমের বার্তা, তোমরা জাতির ধরবে হাল আর হবে দেশের কর্তা ! শোষণ যুলুম রুখে দাড়াও তাড়াও দুখের দিন, সব বেদনা ভুলে বাজাও হেথায় সুখের বীণ! এদেশ আমার জন্মভূমি এদেশ আমার প্রাণ, কাঁদলে কেউ দুখে পড়ে হৃদয় সুতোয় টান! পুরোনো সব দুঃখ ভুলে ফিরে এলো প্রহেলা বৈশাখ, সব ভেদাবেদ ভুলে বাজাও ন্যায় শাসনের হর্ষ!
নতুন দিনের নতুন আশায় গত যত ভুল ভ্রান্তি বর্ষের প্রথম প্রভাতে ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে আজ হতে আপন কাজে। নববর্ষের শুভেচ্ছা রইল।
বৈশাখের মেলাতে ঘুরতে ফিরতে উঠতে বসতে ধরতে ছাড়তে, দেখি কত যুবতী হাসছে গাইছে কেনাকাটা করছে খাচ্ছে দাচ্ছে কোমড় দুলিয়ে হাটছে! লাল পাড়ে সাদা শাড়ি ছেলেদের নজর কাড়ি এ যেন রসের হাড়ি নয় কোন বাড়াবাড়ি! ছেলেরাও কম না টিএসসি রমনা সারাদিন কাটিয়ে যায় মেয়ে পটিয়ে!
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
বৈশাখী মেলা যেনো বাংলার প্রাণের দোলা।