Zunayed Evan
Zunayed Evan is a Bangladeshi musical artist
| Date of Birth | : | 14 August, 1991 (Age 34) |
| Place of Birth | : | Chittagong, Bangladesh |
| Profession | : | Bangladeshi Singer, Songwriter, Writer |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
Twitter
Instagram
|
জুনায়েদ ইভান (Zunayed Evan) হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, সুরকার, লেখক এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের একটি মিউজিক প্রোডাকশন স্টুডিও অ্যাপোলো জেডের মালিক। তিনি অ্যাশেজের (Ashes Band) ব্যান্ড সদস্যও।
জুনায়েদ ইভান বাংলাদেশের চট্টগ্রামে ১৪ আগস্ট, ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এই অঞ্চলে বড় হন এবং এখানেই টিউটরিং শেষ করেন। সাঈদ ইসলাম মঞ্জু নামে তার এক ভাই এবং আয়শা অরণী এশিতা নামে এক বোন রয়েছে।
Quotes
Total 69 Quotes
সবাই তোমার সাথে বাণিজ্য করতে আসেনি।কেউ দুচোখে কাপড় বেঁধে অন্ধের মতো ভালোবাসতে এসেছে।তার সাথে বাণিজ্যে যেও নাহ! হিসেব করে ব্যবসা হয় ভালবাসা নাহ।
তোমাকে যারা অযোগ্য মনে করে, তারা মূলত তোমাকে বোঝার মতো যোগ্য হয়ে উঠে নি।
অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা। কাউকে বলবে না!
এই পৃথিবীতে আমি কেবল একজনই। আমার কোন অনুলিপি নেই। আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা হবে না। আমার ভেতরে যা কিছু আছে , আমি বলে না গেলে, এই পৃথিবী কখনো জানতে পারবে না।
ভেঙ্গে পড়া মানে গড়ে উঠার প্রথম ধাপ।
যা তুমি ভুলতে চাও, ভুলতে পারবে না। যা চাও মনে করতে, তা ভুলে যাবে।
স্বার্থপর মানুষের সব চাইতে বড় শাস্তি হলো , এরা নিজের স্বার্থের বাইরে যেতে পারে না।
মানুষ দুটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।
পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।