#Quote
More Quotes by Zunayed Evan
সত্য কঠিন হতে পারে, নিষ্ঠুর হতে পারে, অন্যায় হতে পারে তবু বলে ফেললেই দেখবেন হালকা হয়ে গেছেন। তিতা ওষুধ যেমন পানির সাথে মিশিয়ে এক চুমকে খেয়ে ফেলতে হয় কঠিন সত্য সেরকম দম নিয়ে এক নিমিষে বলে ফেলতে হয়। দম ছাড়ার পর দেখবেন অর্ধেক হালকা হয়ে গেছেন।
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
এ পৃথিবীতে মানুষকে হত্যা করার অপরাধে যত মানুষ শাস্তি পেয়েছে! তার চেয়েও বেশি পেয়েছে মানুষকে ভালবাসার অপরাধে!!
জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।
পৃথিবী এক চমৎকার গ্রহ, এখানে আষাঢ়ের সন্ধ্যায় রেললাইনে বসে কেউ গল্প শুনালে হাজার বছর বাচতে ইচ্ছা করে!
স্বার্থপর মানুষের সব চাইতে বড় শাস্তি হলো , এরা নিজের স্বার্থের বাইরে যেতে পারে না।
ভয় আমাদেরকে দ্বিতীয়বার অনুমান করায়। যা সন্দেহ করে আমাদের ক্ষমতাকে!
পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।
অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা। কাউকে বলবে না!