#Quote
More Quotes by Zunayed Evan
হেরে যাওয়ার ভয় মানেই হেরে যাওয়া!
একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
তোমার সাথে আমার পার্থক্যটা এখানেই যে ‘ তুমি আমাকে ভালবাসতে’ আর ‘ আমি তোমাকে ভালোবাসি’। কাউকে চিরদিনের জন্য ভালো না বাসলে আবার ভালোবাসা যায় নাকি? আমি তোমাকে ভালোবাসি; বাক্যটি চিরন্তন সত্য। পাস্ট না; প্রেজেন্ট ইন্ডেফিনেট টেনস!
স্বার্থপর মানুষের সব চাইতে বড় শাস্তি হলো , এরা নিজের স্বার্থের বাইরে যেতে পারে না।
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়,সমৃদ্ধ নয়,উন্নত নয়,উপভোগ্য নয় ।
আমি জানি এক একটা এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একজন আধামরা মানুষের কালজয়ী উপন্যাস!
উনিশে বাড়ি ফেরার সময় রোজ এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসা মানুষটাই পঞ্চাশের পর বাড়ি ফিরবে রোজ ওষুধপত্র নিয়ে। উনিশের প্রেম পত্রটাই যেন একটা সময় এসে থামবে প্রেসক্রিপশনে ! উনিশে মাথায় হাত বুলিয়ে চুলের প্রশংশা করা মানুষটা ষাটে এসে হাত বুলিয়ে প্রেশারের খোঁজ নিবে। কি সাংঘাতিক, তাই না?!!
আমি শুধু বাংলা বর্ণমালার প্রথম অক্ষর টা মুছে দিতে চাই তাহলেই আমার অসুখটা সুখ হয়ে যাবে।
ভেঙ্গে পড়া মানে গড়ে উঠার প্রথম ধাপ।
লোভ , হিংসা , অহংকার ! এই ৩ জিনিসে পতন অনিবার্য !