More Quotes by Imtiaz Mahmud
যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল, দূর বাতাসের ইচ্ছে মেনেই দুলছে গাছের ফুল!
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
কে যে কারে ধ্বংস করে—হিংসার এ গাঙে, কূল ভাঙতে গিয়ে ঢেউ, নিজে আগে ভাঙে।
মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো, দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
বাসা থেকে নতুন রাজনৈতিক দল খোলার জন্য চাপ দিতেছে।
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
ফুল দেখে ভয় বাড়ছে, রক্ত দেখে সাহস।
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
আমি সবকটি পথ ঘুরে, দেখি, তুমি সমান দূরে।