#Quote

কে যে কারে ধ্বংস করে—হিংসার এ গাঙে, কূল ভাঙতে গিয়ে ঢেউ, নিজে আগে ভাঙে।

Facebook
Twitter
More Quotes by Imtiaz Mahmud
আমি বললাম পানি, তুমি বললা জল, কার রক্তে কার যে হলো চক্ষু টলমল!
আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি তুমি সাবধানে চোখ মেলো।
যারা এ প্লাস পাইছো, তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হবা। যারা এ পাইছো, তারা সচিব হবা। আর যারা কিছুই পাও নাই, তারা মন্ত্রী হবা। ফলে যারা কিছুই পাও নাই, তারা কান্দাকাটি বাদ দেও, আর যারা এ প্লাস পাইছো, তারা লাফালাফি বাদ দেও।
যে আপনাকে সময় দিলো, সে আসলে আপনাকে তার জীবনের কিছু অংশ দিয়ে দিলো।
আগুনে যে ঝাঁপ দেয়— তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে, এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
নির্জনতা থেকে কোলাহলে যাওয়া যত সহজ, কোলাহল থেকে নির্জনতায় ফেরা তত সহজ না।
সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
বাঘের কাছে জানতে চাইলাম, মাংস ফ্রাই করবো, না রোস্ট? বাঘ বললো, ঝামেলা করার দরকার নাই।
মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো, দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।