More Quotes by Imtiaz Mahmud
হে মাবুদ, তুমি বাংলাদেশের মুসলমানদের হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষা করো।
নিজের আলোয় হাঁটে যারা গভীর অন্ধকারে, তারাই প্রথম সূর্য দেখে মোরগ ডাকা ভোরে।
মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয়, তবে ধরে নেবেন, আপনিও বেঁচে নাই।
শয়তান আর মানুষের যুদ্ধে মানুষকে সমর্থন করার বিপদ হচ্ছে, যুদ্ধে জেতার পর মানুষ শয়তান হয়ে ওঠে।
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।
অন্যের কী করা উচিত তা সবাই জানে। কিন্তু কেউ জানে না, তার নিজের কী করা উচিত।
যে যার মতন চলে যায়, রোদ যায়, মেঘ যায়, আমার কোথাও যাওয়া হয় না, অবসন্নতায়।