#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিওনা। কারণ ‘FAIL’ শব্দটার একটা অন্য মানে আছে First Attempt in Learning অর্থ্যাৎ শিক্ষার প্রথম ধাপ। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। - এ পি জে আব্দুল কালাম
“গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে”। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রতিদিন সকালবেলা এই ৫টি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের দিনটা শুধু আমার। - এ. পি. জে. আব্দুল কালাম
“যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না;তাদের অর্জন অন্তঃসারশূন্য,উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ পি জে আব্দুল কালাম
একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন-একজন বাবা,একজন মা এবং একজন শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাঁদের সাহায্য করে। - এ. পি. জে. আব্দুল কালাম