#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
বিজ্ঞান মানুষের জন্য উপহার। ধ্বংসের জন্য বিজ্ঞান নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। - এ. পি. জে. আব্দুল কালাম
তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যথতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ওষুধ। এটাই আপনাকে একজন সফলকাম মানুষে পরিণত করবে। - এ. পি. জে. আব্দুল কালাম
“প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের”। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাদের সবার সমান মেধা নেই। তবে আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর। - এ. পি. জে. আব্দুল কালাম
ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
“প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি”। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। - এ. পি. জে. আব্দুল কালাম