More Quotes by Rudra Mohammad Shahidullah
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন ।
সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
তার দশটি আঙুল- যে-আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভায়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল। যে-আঙুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত,স্বপ্নবান হাতিয়ার, বাটখারা দিয়ে সে-আঙুল পেষা হলো। সেই জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে, একটি একটি করে উপড়ে নেয়া হলো তার নির্দোষ নখগুলো। কী চমৎকার লাল রক্তের রঙ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আর কী অবাক! ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা, প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানারঙা পতাকা ওড়ায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বহুদিন ধ’রে খুঁজছি এখনো আজো একজন বিশ্বাসী মানুষ খুঁজছি- বড়ো একাকি আছি।
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা -- তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে
তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ