#Quote

কাপড়ে যেমন রোদের গন্ধ তেমনি আমারো শরীরে কিছুটা লেগে আছে প্রিয় আগুনের ঘ্রান বেদনার সুখে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
বাইরে এবং বুকের মধ্যে হিয়ার ভেতর..হিয়ার মধ্যে হারানো এক হলদে পাখি উড়ছে বসছে দুলছে, যেন শৈশবে সেই দোলনা খেলা..হায়রে আমার বয়স হয় না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হাত ধরো, হাত ধরো- আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে এনে দেবো তৃতীয় পৃথিবীর শ্রেনীহীন পৃথিবীর ভুবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।
একটা ঠিকানা চাই। যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব..প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর! হবে একটা ঠিকানা? কারনে অকারনে চিঠি দিব। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
অতোটা হৃদয় প্রয়োজন নেই,কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা -- তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে
কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধ’রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ, কথা ছিলো, কথা ছিলো আঙুর ছোঁবো না কোনোদিন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ডাকছে কৃষ্ণপক্ষের রাত- ঘুমিয়ে পড়লে নাকি? লুট হয়ে গেল ইতিহাস, স্মৃতি, পতাকা কৃষ্ণচুড়া- চেতনায় জ্বলে বৈরী আগুন- ঘুমিয়ে পড়লে নাকি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?