#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।- এ কেমন ভ্রান্তি আমার!
আর কী অবাক! ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা, প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানারঙা পতাকা ওড়ায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছু সে চায়নি যেচে, কিছু সে পায়নি, তবু কিছু কিছু না পাওয়া ব্যথা জমেছে সঞ্চয়ে তার, যে রকম বীজধান তুলে রাখে অভিজ্ঞ কিষান সুদিন অঘ্রানে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এইভাবে এই শূন্য করতলে আমি কি তোমায় লিখেছিলাম তোমার একান্ত নাম ভালোবাসা, কুয়াশার বিনিদ্র শিশির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
পাখি হয়ে যাই, অথচ খুলতে পারি না দেহের খাঁচা, ডানা ঝাপটাই অভ্যন্তরে স্বপ্নের ডানা নাড়ি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আয়ু থাক নেশায় বিভোর থাকুক বাসনা সারা দেহে, ঝরার আগেই তুমি হাতটি মেল,পতনের আগে শুধু জানিয়ে দিও এ তোমার ভুল সাধ,ভুল বাসনা।
তার দশটি আঙুল- যে-আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভায়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল। যে-আঙুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত,স্বপ্নবান হাতিয়ার, বাটখারা দিয়ে সে-আঙুল পেষা হলো। সেই জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে, একটি একটি করে উপড়ে নেয়া হলো তার নির্দোষ নখগুলো। কী চমৎকার লাল রক্তের রঙ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ