#Quote
More Quotes
নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
বর্তমান প্রজন্মের ছাত্ররাই পারবে রাজনীতি থেকে দুর্নীতি দূর করে দেশের উন্নয়ন সম্ভব করতে।
আজ সেই সোনার বাংলা গড়ার দায়িত্ব এসেছে। এ দায়িত্ব শুধু আওয়ামী লীগের একার হতে পারে না। এ দেশ স্বাধীন করেছিলাম আমরা সবাই মিলে যেমন এক ভয়ঙ্কর দুঃসময়ে, ঠিক তেমনি আজ সন্ত্রাস, দুর্নীতি ও দুঃসময়, দুঃশাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার আরেক সংগ্রামে আবার আমরা একসাথে নিঃশ্বাস নেব, এক প্রত্যয়কে অবলম্বন করব, এক লক্ষ্যে হব পথের সাথী।
রাজনীতিবিদরা জনগণের বন্ধু নাকি শত্রু তা তাদের কাজ দিয়েই বোঝা যায়।
আমাদের স্বাধীন ভারতে সংস্কৃতি ও সাহিত্যের ভবিষ্যৎ কি? যতটা দেখতে পাচ্ছি তাতে আশার আলােক কিছুই নেই। আমরা নিজেদের সংস্কৃতি ক্রমশ হারাচ্ছি, বিদেশাগত সংস্কৃতিও আমদের বাঁচাতে পারবে না, কারণ সে সংস্কৃতিও নিঃস্ব। বিদেশের যে সংস্কৃতির আস্ফালন অহরহ শুনতে পাই তা পশুর গর্জন, সুসভ্য মানবতার সঙ্গীত নয়।
সমস্যা অনুসন্ধান করা, ভুল নির্ণয় করা এবং ভুল সমাধান করাই ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিৎ।
আজকাল ছাত্ররা রাজনীতি থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে রাজনীতির প্রতি অনীহা কিন্তু সমাজের উন্নতি ছাত্র রাজনীতির মধ্য দিয়েই সম্ভব।
ভালো রাজনীতির মাধ্যমেই দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী করা যায়।
আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।
ছাত্র রাজনীতি হলো সেই ক্ষেত্র, যেখানে ভবিষ্যতের মহান নেতা তৈরি হয়।