#Quote
More Quotes
শীতের সকালের শোভা অতি অনুপম, ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়, গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী; এক ধূসর স্বপ্নের বেশ, অপূর্ব তার রূপ মাধুরী অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ ।
শীতের দিনে মানুষ খোঁজে উষ্ণতার পরশ
পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তা চিরকাল স্থায়ী হবে না। রাতের পরে যা আসে তা হল দিন। শীতের পরে যা আসে তা হল বসন্ত। - টনি রবিনস
আজ এই কনকনে শীতের রাতে তুমি নেইপাশে বলোনা কে আমায় দেবে একটু উষ্ণতা
নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতে দোরগোড়ায় এসে উপস্থিত হয় আমাদের সকলের প্রিয় শীতকাল।
শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিত,উড়িয়ে দিতে , বিলিয়ে দিতে। দুই চোখে তার এক বিষণ্ন প্রশান্তি; হাতে বরাভয়
শীতের সকালে কুয়াশা, গাছের ডালে জমে থাকা শিশির, এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রকৃতিকে করে তোলে জীবনের কবি।
পৌষের পাখি আমি ফাগুনের গান গেয়ে নিজ দোষে হয়েছি আহত ।
পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায়।
পাষণ্ড শীতের ধমকানো প্লাবন ডিঙিয়ে রজনীর নিশি ডিঙিয়ে ওরে তোরা সবাই নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে গোসল কর- পবিত্র হ!