#Quote

শীতের দিনে মানুষ খোঁজে উষ্ণতার পরশ

Facebook
Twitter
More Quotes
তুমি বসন্ত বিকেল আর আমি শীতের সকাল, এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।
বিশ্বাস একবার ভেঙে গেলে, হাজারবার চেষ্টা করেও সেই আগের উষ্ণতা আর ফিরে আসে না সম্পর্কে একটা শীতলতা স্থায়ী হয়ে যায়।
সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে,,_কিন্তু শীত হেরে যায় একজন ঈমানদারের কাছে•••
হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িক ভাবে অধিকার বিস্তার করে, তখন শীতকে মানুষ বরণ করে নেয়।
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা, সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে চায় না মন আর চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
শীত আমাদের কাছে এক নতুন রঙ নিয়ে চলে আসে, কারণ দীর্ঘ গরমের পর যখন শীত আসে মানুষ একটু স্বস্তি পায়। তাই শীতকে উপভোগ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
নিরানন্দের আবরণকে সরিয়ে শীতের সকাল কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের
আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে।
ঝোড়ো হাওয়া, আঁচড় কাটে কথা, অমোঘ স্পর্শে ফিরিয়ে নিও ব্যথা ! ভালোবাসার অনুভূতি, জড়ানো নকশী কাঁথা; উষ্ণতার শিহরণ, পায়না খুঁজে কোন প্ৰথা।
কোনও শীত চিরকাল স্থায়ী হয় না; কোন বসন্ত তার পালা এড়াতে পারে না।