#Quote
More Quotes by Nirmalendu Goon
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। - নির্মলেন্দু গুণ
ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে। - নির্মলেন্দু গুণ
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম। - নির্মলেন্দু গুণ
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে। - নির্মলেন্দু গুণ
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি!
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে। - নির্মলেন্দু গুণ
তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি, তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া। - নির্মলেন্দু গুণ
আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে, বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী; পরশমথিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এতো দ্রুত,হে ছলনাময়ী। - নির্মলেন্দু গুণ
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!