More Quotes by Nirmalendu Goon
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে,যখন ঘুমিয়ে পড়ো তুমি, তখন আমার দেহেপ্রাণের আনন্দ বলে কিছুই থাকে না।শুধু অকারণ, অর্থহীনজ়ীবনে তুচ্ছতার গানিছুটে এসে বেদনার বেশে জড়ায় আমাকে।তখন আমাকে আমি চিনতে পারি না।
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার।
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার বিরুদ্ধে আপনার অবহেলা
তোমার জন্যে কখনো কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়। - নির্মলেন্দু গুণ
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান, হোক এই অসহায় রাত্রির।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়।
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।