#Quote
More Quotes by Nirmalendu Goon
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা,এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া।
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির। - নির্মলেন্দু গুণ
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ ।
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম।
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে।
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। - নির্মলেন্দু গুণ
আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায়।