#Quote
More Quotes by Shakib Al Hasan
বড় কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি আমাকে একবার বলেছিলেন, ‘দেখো, আগে আমরা শচীনের নাম শুনতাম। ইমরান খানের কথা বলত মানুষ। কিন্তু আমাদের বলার মতো ও রকম কেউ ছিল না। এখন আমরা তোমার কথা বলতে পারি।
আর আয়ের কথা যে বললেন, জাতীয় দলের একটা ক্রিকেটারকে যে মান মেনে চলতে হয়...বললে হয়তো খারাপ শোনা যাবে, আমার বেতন কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমি জানি না। একটা ভালো রেস্টুরেন্টে যান, পাঁচ-ছয়জন লাঞ্চ করেন, ডিনার করেন, আপনার ২০-২৫ হাজার টাকা শেষ।
আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।
গ্রুপিং! অবশ্যই আমাদের দলে দুটো গ্রুপ আছে । এক ব্যাটিং গ্রুপ আর দুই বোলিং গ্রুপ।
বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কিভাবে যাই?
পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার
ওদের মূল দল বাংলাদেশের সঙ্গে পারছে না বলেই নাকি এমন দল পাঠিয়েছে তারা!
এখন তাহলে টেস্ট থেকে রিটায়ার করে ফেলা যায়। শুধু টি-টোয়েন্টি খেলব। টি-টোয়েন্টি ইজ দ্য রিয়েল ক্রিকেট।
মেসেজ পেয়েছি কিন্তু পড়িনি। জানতাম না যে ওখানে ফটোসেশন আছে!