#Quote
More Quotes by Shakib Al Hasan
বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তো ভালো থাকারই কথা, তাই না? মেসিকে দেখেন, বার্সার সব প্রেসিডেন্টের সঙ্গেই তো ওর ভালো সম্পর্ক। শুধু গতবারেরটা ছাড়া। নতুন প্রেসিডেন্ট এসে কী করেছেন, মেসিকে হাতে পায়ে ধরে হলেও বার্সায় রাখতে চেয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই তো স্বাভাবিক।
বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
আমি বা বাংলাদেশের কেউ খেললেই কেবল বাংলাদেশের মানুষ আইপিএলের খেলা দেখে এবং তাদের আগ্রহ থাকে।
মেসেজ পেয়েছি কিন্তু পড়িনি। জানতাম না যে ওখানে ফটোসেশন আছে!
টাকাটাও একটা ফ্যাক্টর। আমার কথাই বলি। বয়স ৩৪ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বড়জোর আর তিন/চার বছর খেলতে পারব। দুই বছরও হতে পারে। কপাল খারাপ থাকলে এক বছর। আর্থিক দিকটা ভাবা কি অন্যায়?
বেশি চাপ থাকলে আরও বেশি মজা লাগে। আর মাঠে নামলেই কীভাবে যেন আমার মাথা খুলে যায়। কীভাবে যেন সব ঠিকঠাক করে ফেলি।
ওদের মূল দল বাংলাদেশের সঙ্গে পারছে না বলেই নাকি এমন দল পাঠিয়েছে তারা!
আমরা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার সঙ্গে হারলে কোনো কথা হয় না। আফগানিস্তানের কাছে হারলে সবার খারাপ লাগে। তারা টি২০ র্যাংকিংয়ে সাতে। আর প্রথমে যে দুটি দলের নাম বললাম তাদের র্যাংকিং আট ও নয়। আমি জানি না আমাদের দেশের মানুষের প্রত্যাশা কী।
যদি দলের ৯ জন খেলোয়াড়ও বিশ্বাস করে যে আমাদের পক্ষে জেতা সম্ভব তবুও কিছুই হবে না । দলের ১১ জন খেলোয়াড়কেই বিশ্বাস করতে হবে আমাদের জেতা সম্ভব তবেই সব সম্ভব।
আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।