#Quote
More Quotes by Shakib Al Hasan
মাঠের বাইরের বিতর্ক বাইরের কাউকে জিজ্ঞাসা করলেই ভালো। আমাকে মাঠের ভিটরের জিনিস জিজ্ঞাসা করেন
যদি দলের ৯ জন খেলোয়াড়ও বিশ্বাস করে যে আমাদের পক্ষে জেতা সম্ভব তবুও কিছুই হবে না । দলের ১১ জন খেলোয়াড়কেই বিশ্বাস করতে হবে আমাদের জেতা সম্ভব তবেই সব সম্ভব।
বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
আমরা যতোটা স্বামী স্ত্রী তার চেয়েও ভালো বন্ধু।
যখন ছেলেটি বলল , ফুলের দাম লাগবে না । একটা ছক্কা মাইরেন । তখন সারা শরীর আমার শিউরে উঠলো।
আর আয়ের কথা যে বললেন, জাতীয় দলের একটা ক্রিকেটারকে যে মান মেনে চলতে হয়...বললে হয়তো খারাপ শোনা যাবে, আমার বেতন কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমি জানি না। একটা ভালো রেস্টুরেন্টে যান, পাঁচ-ছয়জন লাঞ্চ করেন, ডিনার করেন, আপনার ২০-২৫ হাজার টাকা শেষ।
বড় কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি আমাকে একবার বলেছিলেন, ‘দেখো, আগে আমরা শচীনের নাম শুনতাম। ইমরান খানের কথা বলত মানুষ। কিন্তু আমাদের বলার মতো ও রকম কেউ ছিল না। এখন আমরা তোমার কথা বলতে পারি।
কেন, বাংলাদেশের সিরিজটা বাদ দিয়ে যদি আইপিএল খেলি, সমস্যা কী?
জয়–পরাজয় থাকবেই, চিন্তিত হওয়ার কিছু নেই!
ভাবলে চাপ, না ভাবলে কোনো চাপ নয়। ওভাবেই চিন্তা করি। বাইরে কী কথা হচ্ছে, কে কী ভাবছে, সেটা মোটেও ভাবি না। এ কারণে চাপ আমাকে ঘিরে ধরে না। মাঠের খেলায় মনোযোগী থাকি। সফল না হলে তা নিয়ে ভাবি না।