#Quote
More Quotes by Nirmalendu Goon
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়। - নির্মলেন্দু গুণ
আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই। - নির্মলেন্দু গুণ
তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই । সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি!
ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।
আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী। - নির্মলেন্দু গুণ
শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। - নির্মলেন্দু গুণ
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার। নির্মলেন্দু গুণ-
চেতনার প্রথম প্রভাতে, চোখ মেলে সেই যে আমি চমকে উঠলাম তোমাকে দেখে, আজও আমার সে ঘোর কাটেনি; পঞ্চাশসহস্র বর্ষ পার হয়ে গেলো।
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি!
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই! - নির্মলেন্দু গুণ