#Quote
More Quotes
সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়।
যার মাথায় হাত রেখে দোয়া করার মতো মা আছে, তার আর কারো দোয়ার প্রয়োজন নাই।
অবহেলা বুঝার জন্য কথার প্রয়োজন হয়না ব্যবহারের মাধ্যমেই তা স্পষ্ট হয়
স্বপ্ন বাস্তবে রূপায়িত করার পূর্বে, স্বপ্ন দেখা প্রয়োজন। - এ. পি. জে. আব্দুল কালাম
মানুষের আত্মার এখনো বাস্তবের চেয়ে আদর্শের প্রয়োজন বেশি। এটা বাস্তব যে আমাদের অস্তিত্ব দ্বারাই আমাদের আদর্শ স্থাপিত হয়। –ভিক্টর হুগো
মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম তোমার উৎসের সাথে, তবে আমি অন্য সব প্রেমিকের মতো বিরাট পৃথিবী আর সুবিশাল সময়কে সেবা ক’রে আত্মস্থ হতাম।
আমার বাবা আমার নায়ক ছিল। আমার যখন প্রয়োজন ছিল তখন তিনি আমার পক্ষে ছিলেন। তিনি আমার কথা শুনেছিলেন এবং আমাকে অনেক কিছু শিখিয়ে ছিলেন।
যার জন্য এত শব্দের আয়োজন, সে কখনোই বুঝতে পারল না যে তাকে কতটা প্রয়োজন ছিল।
টাকা উপার্জন করার জন্য বীরত্বের প্রয়োজন হয় আর এই টাকা সঞ্চয় করে রাখতে হলে বিচক্ষণতার প্রয়োজন।
প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।