#Quote
More Quotes
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে, দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়