More Quotes by Helal Hafiz
জলের আগুনে পুড়ে হয়েছি কমল,কী দিয়ে মুছবে বলোআগুনের জল। - হেলাল হাফিজ
পৃথক পাহাড় আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়। ওইটুকু নিয়ে তুমি বড় হও, বড় হতে হতে কিছু নত হও নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ। আমি আর কতোটুকু পারি ? এর বেশি পারেনি মানুষ।
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা,আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়েবেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। - হেলাল হাফিজ
তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?চিনি, খুব জানি তুমি যার তার, যে কেউ তোমার,তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার। - হেলাল হাফিজ
আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। - হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্টহরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। - হেলাল হাফিজ
আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান
কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা । - হেলাল হাফিজ