#Quote
More Quotes by Helal Hafiz
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে।
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা,আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়েবেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। - হেলাল হাফিজ
ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারবালা। - হেলাল হাফিজ
আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে,দেখি দেখি বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো; ইস্! করছো কি? বসো না লক্ষ্মীটি, ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই। - হেলাল হাফিজ
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। - হেলাল হাফিজ
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন । - হেলাল হাফিজ
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। - হেলাল হাফিজ
অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিলো,সামনে যা পেলো খেলো,যেন মন্বন্তরে কেটে যাওয়া রজতজয়ন্তী শেষে এসেছে সে
যদি যেতে চাও, যাও আমি পথ হবো চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোঁবফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে । - হেলাল হাফিজ
তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়। - হেলাল হাফিজ