#Quote
More Quotes by Helal Hafiz
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা,আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়েবেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। - হেলাল হাফিজ
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর,নাকি সে আমার মত খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। - হেলাল হাফিজ
নিউট্রন বোমা বোঝমানুষ বোঝ না। - হেলাল হাফিজ
ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারবালা। - হেলাল হাফিজ
তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়। - হেলাল হাফিজ
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। - হেলাল হাফিজ
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। - হেলাল হাফিজ
তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।
কষ্ট নেবে কষ্টহরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। - হেলাল হাফিজ