More Quotes by Probar Ripon
ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে, ভালোবাসা অর্থে ভাল বাসা, অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্ব্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা ।
মানুষের চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার কালিতে, কবিরা পৃথিবীর প্রেমের গান লেখে
মানুষের উৎসবের আতশবাজি, পটকার শব্দে আজ রাতে যে পাখিরা মরে যাবে; তাদেরকে শেষবারের মতো জানাই বিদায়।
মানুষ অনেক রকম, আর সবাইকে সে-ই মেনে নিতে পারে; যার আছে অনেক রকম মন
নিয়ম মানে যা ভাঙতে হয়
স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় এই আন্দোলনকে নিয়ে যারা সুবিধা নিতে চায় তাদের পতন এবং সর্বস্তরের জনতার নিরাপত্তা নিশ্চিত করা। যেনো যারা জীবন দিলো তাদের ত্যাগ বৃথা মনে না হয়
আর সব দোষ কি মিথ্যেবাদীর? যে সত্য মিথ্যে আলাদা করতে পারে না, তারও দোষ কম কিসে?
পৃথিবীর সমস্ত ব্যস্ত সফল মানুষই কোনো না কোনো সময় রাস্তায় ঘুমিয়ে থাকা পাগলকে ঈর্ষা করে
যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও, কাঁটা দিও না; তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না।
মিথ্যার সবচেয়ে ভয়ংকর দিক, মিথ্যা শুনতে শুনতে একসময় সত্যকেও মিথ্যা মনে হয়