#Quote
More Quotes by Probar Ripon
দরিদ্রদের কোনোভাবেই বোঝাতে পারবেন না, ধনীরা দরিদ্রদের নিজেদের ভেতর যুদ্ধ বাধিয়ে দিয়ে নিজেদের স্বর্গকে সুরক্ষিত রাখে, যেনো দরিদ্ররা ধনীদের লুটের বিরুদ্ধে এক হতে না পারে।
পৃথিবীতে এমন কেউ নেই, যে বলতে পারে - সে যা হতে চেয়েছিলো ঠিক তা-ই হতে পেরেছে
নিজেকে কখনো অসম্মান করো না, আত্মসম্মান যেনো কখনো ভেঙে না পড়ে, বলুক না লোকে অহংকারী
পৃথিবীর সমস্ত ব্যস্ত সফল মানুষই কোনো না কোনো সময় রাস্তায় ঘুমিয়ে থাকা পাগলকে ঈর্ষা করে
শৈশবে এক জোনাকিকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন
দেয়ালের ছায়ায় দেখো বাড়ছে দেয়াল একা
সবচেয়ে জঘন্য অপরাধ নিজেকে ছোটো করা
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয় - প্রবর রিপন
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো