#Quote
More Quotes by Nirmalendu Goon
ভালোবেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়!
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো।
আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী।
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। - নির্মলেন্দু গুণ
চেতনার প্রথম প্রভাতে, চোখ মেলে সেই যে আমি চমকে উঠলাম তোমাকে দেখে, আজও আমার সে ঘোর কাটেনি; পঞ্চাশসহস্র বর্ষ পার হয়ে গেলো।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব। - নির্মলেন্দু গুণ
আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে, বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী; পরশমথিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এতো দ্রুত,হে ছলনাময়ী?
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার বিরুদ্ধে আপনার অবহেলা
ভালোবাসা, কী নাম তোমাকে দিবো? তুমি তো আমারই নাম, আমারই আঙুল ছোঁয়া আলিঙ্গনে বন্ধ সারাবেলা। - নির্মলেন্দু গুণ