#Quote
আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ দেবীচিত্র নয়,রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।
Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! - নির্মলেন্দু গুণ
আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।তারপরঅনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য।শুধু তোমার জন্য।
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি!
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো। - নির্মলেন্দু গুণ
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার। - নির্মলেন্দু গুণ
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়!
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা ,যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। - নির্মলেন্দু গুণ
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু'চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে ।