#Quote

অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, এবং ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।--- আল-কোরআন

Facebook
Twitter
More Quotes
“জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে।” – স্টিফেন হকিং
কম জানুন, সমস্যা নেই, কিন্তু ততটুকুই যানেন তাকে কাজে লাগান। দেখবেন অবশ্যই আপনার পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
রাত্রি জাগা তারা। তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পারিনি ছুঁতে তোমায়, আমার একলা।
পড়াশোনায় অমনোযোগী শিক্ষার্থীদের মনে পরীক্ষায় প্রশ্ন কমন নিয়ে চিন্তা থাকে না। কারণ, তারা জানে পরীক্ষার প্রশ্ন তাদের জন্য এমনিতেই আনকমন হবে।
অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন-সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
আমরা সবাই একাই জন্মলাভ করি আর একাই মৃত্যুবরণ করি একাকিত্ব অবশ্যই জীবনের যাত্রারই একটা অংশ।
পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে কলম ধার চাওয়া বন্ধুদের জানাই লম্বা স্যালুট।
কেউ যদি আপনাকে ভালো না বাসে তাতে মনে কষ্ট রাখবেন না, মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই আপনার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।
অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে, যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে।