#Quote
More Quotes
আজকের দিনটি শুধু খুশির নয়, বরং আল্লাহর নেয়ামতের স্বীকৃতি। আমি এবং আমার জীবনসঙ্গী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হলাম। দোয়া করি, আমাদের বন্ধন যেন বারাকাহপূর্ণ হয় এবং পারস্পরিক সমর্থন, ভালোবাসা ও তাকওয়ায় পূর্ণ থাকে। আমীন।
রমজানের চাঁদ দেখা মানে আমাদের জন্য রহমতের দ্বার খুলে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই সুযোগ যেন আমরা এই রমজান মাসে কাজে লাগাতে পারি।
জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
শবে বরাত মানেই আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ। এই রাতকে কাজে লাগাই, তওবা করি।
ঈদ আসুক, আপনার জীবনে আল্লাহর রহমত ও মাগফিরাত এনে দিক।
পরস্পরের প্রতি ভালোবাসা, করুণা ও সহানুভূতির সম্পর্ক বিয়ের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। (সুরা রূম: ২১)
আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন।
প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ তিনি আমাদের জন্য সর্বদা প্রস্তুত আছেন।
জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে। তোমার মতো ভালো একটি মানুষকে আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।
রাব্বানা আতিনা ফিদ-দু-নিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার। হে রাব্বুল আলামিন! আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন!