#Quote

বাধাঁ গরু অনাহারে দাড়িয়ে মরতে দেখেছ? সে দাড়িয়ে মরে তবু সে জীর্ণদড়িটা ছিড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করেনা। - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
এমন কিছু একটা ভাগ্যে মিলিল যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই, নিজের দোষেও হারাই নাই, তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইলো, ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিলো। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না৷ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে, সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালবাসে বলেই করে না, তারা সত্যভাষণের দম্ভকেই ভালবাসে বলে করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জীবনের অনেক বড় বস্তুকে চেনা যায় শুধু তাকে হারিয়ে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভেবেচো, বুঝি হঠাৎ করে করে তোমাকে কুড়িয়ে পেয়েছিলুম? কুড়িয়ে তোমাকে পাইনি, পেয়েছিলুম অনেক তপস্যায়, অনেক আরাধনায়। তাই, বিদায় দেবার কর্তা তুমি নও, আমাকে ত্যাগ করার মালিকানা স্বত্বাধিকার তোমার হাতে নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কিছু একটা কেবল দীর্ঘ দিন ধরে চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না ।মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়।যে মমতায় চোখ বুঝে থাকতে চায় সে ই মরে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসাটার মতো এতবড় শক্তি , এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমনো যায় না| বিছানায় পড়ে ছটফট করার মত শাস্তি আর নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়, মনের মিল না হলে বিবাহ করাই ভুল।
যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়! কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন। পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়