#Quote
More Quotes
ফুটবলের সবকিছু জীবনের মতোই। আপনাকে দেখতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে সামনে এগোতে হবে, আপনার জায়গা খুঁজে বের করতে হবে, আপনাকে অন্যদের সাহায্য করতে হবে। এটাই জীবন এবং ফুটবলের মূলমন্ত্র। — জোহান ক্রুইফ।
নব্বই দশকের সেই বিশ্বকাপ ফাইনাল, মারাদোনার সেই জাদু… আজও চোখে ভাসে সেই আবেগ, সেই কান্না নস্টালজিয়া যেন আজও তাড়িয়ে ফেরে।
একটা গোল মুহূর্তে ইতিহাস তৈরি করে, হাজার মানুষকে একসঙ্গে কাঁদায় বা হাসায়।
পা দিয়ে খেলাটাই কঠিন, যদি মাথা দিয়ে খেলতে পারতাম তাহলে আমিও মেসি হইতাম।
ফুটবল এমন এক খেলা, যেখানে একা জয়ী হওয়া যায় না। দলই হলো আসল শক্তি।
ফুটবল এমন একটি খেলা যেখানে আপনি ভুল না করে খেলা শেষ করতে পারবেন না৷ আপনাকে অবশ্যই কোথাও না কোথাও ভুল করতেই হবে। — হিউয়েন ক্লপ।
১০০০ বার বল জাগল করাটা স্কিল না, প্র্যাকটিস করলে যে কেউ করতে পারবে, তারপর সার্কাসেও কাজ করতে পারবে। আসল স্কিল হল এক টাচে বলটা পাস করা, আর টিমমেটের ডান পায়ে ফেলা- ইয়োহান ক্রুইফ
আমি ঠিক ততদিন পর্যন্ত ফুটবল খেলতে চাই, যতদিন না আমার পুত্র আমকে বলে, তুমি আর দৌড়াতে পারবে না, তুমি মৃত। — সন হিউয়্যাং মিন৷
ফুটবল আমাদের শেখায়, জীবনের মতো এখানেও সুযোগটা নিতে হয় ঠিক সময়ে।
৯০ মিনিটের খেলায় একজন প্লেয়ারের কাছে বল থাকে ৩ মিনিট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বাকি ৮৭ মিনিটের খেলা, যখন তোমার কাছে বল নেই। তুমি ভাল খেলোয়াড় কিনা, এই সময়টুকুই সেটা ঠিক করে দেয় - ইয়োহান ক্রুইফ