#Quote
More Quotes by Kazi Nazrul Islam
“মোর ফুলবনে ছিল যত ফুল ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর । হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর”
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে। - কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে উঠে তবে বিশ্বে এতো বড় দানব-শক্তি নেই যা তোমাকে পায়ের তলায় ফেলে রাখে।
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য।।
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি। - কাজী নজরুল ইসলাম
নদীতে নুড়ি থাকে, এক ফোঁটা জল সে পায় না। কারণ তার অন্তর শূণ্য নয়। এমন করে আমাদের অন্তর মুক্ত করে, বৃহৎকে জীবনে বরণ করে আনতে হবে।
আত্মজ্ঞান অহংকার নয়, এ হচ্ছে আপনার ওপর অটল বিরাট বিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে মানুষ কাপুরুষ হয়ে যায়। ক্লীবত্ব প্রাপ্ত হয়।