#Quote

মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। - কাজী নজরুল ইসলাম
ভাঙো দাসত্বের নিগঢ়। এ বিশ্বে সবাই স্বাধীন। মুক্ত আকাশের এই মুক্ত মাঠে দাড়াইয়া কে কাহার অধীনতা স্বীকার করিবে? এই খোদার ওপর খোদকারী শক্তিকে দলিত করো। এই স্বার্থের শাসনকে শাসন করো।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার,নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা। - কাজী নজরুল ইসলাম
কত কাজ তোমাদের- ধরণীর দশদিক ভরে কত ধূলি, কত আবর্জ্জনা, কত পাপ, কত বেদনা- তোমরা ছাড়া কে তার প্রতিকার করিবে? তোমাদের আত্মদানে, তোমাদের আয়ূর বিনিময়ে হবে তার মুক্তি।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে! ''কাজী নজরুল ইসলাম''
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি!থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
সকল ভীরুতা, দূর্বলতা, কাপুরুষতা বিসর্জ্জন দিতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে নয়, ন্যায়ের অধিকারের দাবীতেই আমাদিগকে বাঁচতে হবে
আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে।।
” মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে।“