#Quote
More Quotes by Kazi Nazrul Islam
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। - কাজী নজরুল ইসলাম
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর।বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর। - কাজী নজরুল ইসলাম
চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার,নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা। - কাজী নজরুল ইসলাম
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
সম্মুখে আমাদের পর্বত প্রমাণ বাধা, নিরাশার মরুভূমি, বিধি-নিষেধের দুস্তর পাথার; এই সব লংঘন করিয়া, অতিক্রম করিয়া যাইবার দুঃসাহসিকতা যাহাদের, তাহারা তরুণ।
বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে। - কাজী নজরুল ইসলাম
“মোর ফুলবনে ছিল যত ফুল ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর । হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর”
কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী। - কাজী নজরুল ইসলাম
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ ! হয়তো তখন আমার কোলে, সোহাগ লোভে পড়বে ঢলে আপনি সেদিন সেধে-কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরন চু’মে পূজবে — বুঝবে সেদিন বুঝবে!