#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“সত্যি হওয়ার আগ পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। - এ. পি. জে. আব্দুল কালাম
নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব – এই চারটি জিনিস মেনে চললে যেকোনো কিছুকেই লাভ করা যেতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভীতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে বাঁধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাঁদের সাহায্য করেন। - এ. পি. জে. আব্দুল কালাম
“দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও”। - এ. পি. জে. আব্দুল কালাম
“বিজ্ঞান মানুষের জন্য উপহার। ধ্বংসের জন্য বিজ্ঞান নয়”। - এ. পি. জে. আব্দুল কালাম
রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে। - এ. পি. জে. আব্দুল কালাম