#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। - এ. পি. জে. আব্দুল কালাম
ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন। - এ. পি. জে. আব্দুল কালাম
একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন-একজন বাবা,একজন মা এবং একজন শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
“স্বপ্নবাজরাই সীমা ছাড়িয়ে যেতে পারেন”। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ পি জে আব্দুল কালাম
কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত হয়ো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ। - এ পি জে আব্দুল কালাম
“প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের”। - এ. পি. জে. আব্দুল কালাম
“গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে”। - এ. পি. জে. আব্দুল কালাম
মহৎ মানুষেরা ধর্মকে মিত্রতা স্থাপনের কাজে ব্যবহার করে । আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগায়। - এ. পি. জে. আব্দুল কালাম
“শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না,এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যথতার গল্প গুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে জাবেন”। - এ. পি. জে. আব্দুল কালাম