#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয়”। - এ. পি. জে. আব্দুল কালাম
যুব সমাজকে চাকরিপ্রার্থী হওয়ার বদলে, চাকরিদাতা হওয়া প্রয়োজন। - এ. পি. জে. আব্দুল কালাম
তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ. পি. জে. আব্দুল কালাম
একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা স্বপ্ন দেখে, যারা কাজ করে, তাদের প্রতিষ্ঠা। - এ. পি. জে. আব্দুল কালাম
সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
“জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার”। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের। - এ. পি. জে. আব্দুল কালাম