More Quotes by Imtiaz Mahmud
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
ঘোড়া যতদিন দৌড়াতে পারে ততদিন পরাধীন, অচল হয়ে গেলে স্বাধীন।
যে কাঁদে কাঁদুক, তবু লিখি ফুটনোট, ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফোট।
কেয়ামতের মুহূর্তে জন্ম নেয়া শিশু, চোখ মেলে দেখে, পৃথিবী আর নাই।
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
কুয়োর ব্যাঙ সমুদ্রে যাওয়ার সময়, তার কুয়োটিকেও সাথে নিয়ে যায়।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়।
জলের উপর চক্রাকারে ঘুরতে থাকা বক, তোমায় দেখে বাড়ে আমার নদী হবার শখ।
আগুনে যে ঝাঁপ দেয়— তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
যাদের স্বভাব দাস হওয়া, তারা শুধু প্রভু বদলাবে, স্বভাব বদলাবে না।