More Quotes by Imtiaz Mahmud
যারা এখন মন্দিরে আর মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছেন, তারা আসলে মাছের পেট থেকে মুক্ত দেশকে কুমিরের মুখে তুলে দিচ্ছেন।
বাঘকে দশ লাখ টাকা ঘুষ অফার করা হলে বাঘ জানায় যে, সে ঘুষ খায় না। তবে উপহার হিসাবে কোনো হরিণ দেয়া হলে সে গ্রহণ করে থাকে।
নিজের আলোয় হাঁটে যারা গভীর অন্ধকারে, তারাই প্রথম সূর্য দেখে মোরগ ডাকা ভোরে।
কাউকে আছাড় দেয়ার জন্য আগে মাথায় তুলতে হয়। ফলে আপনাকে কেউ মাথায় তোলার অর্থই হচ্ছে আপনি একটা আছাড়ের ঝুঁকিতে আছেন।
আত্মীয়স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
সব মানুষই ঘরে ফেরে, অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
আলো শুধু পথ দেখায় না, কোথাও যে পথ নাই, তাও দেখায়।
মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয়, তবে ধরে নেবেন, আপনিও বেঁচে নাই।