More Quotes by Imtiaz Mahmud
যারা সবসময় জিততে চায়, তারা জানে না, কোনো কোনো বিজয় পরাজয়ের চেয়ে কুৎসিত।
পৃথিবী আপনাকে সুন্দর যা কিছু দেয়, তার সবই মেরে ফেলার আগে ক্ষতিপূরণ হিসাবে দেয়।
ফুল দেখে ভয় বাড়ছে, রক্ত দেখে সাহস।
আমি বললাম পানি, তুমি বললা জল, কার রক্তে কার যে হলো চক্ষু টলমল!
এক চোখাদের জগতে দুই চোখ নিয়ে জন্ম নেয়াও এক ধরনের অসুস্থতা।
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
পাতার ওড়ার সাধ, মরার পরে মেটে।
গাছ জানে, যে-পাখি তার কেউ না, সে ফিরবে, কিন্তু যে-ফুল তার সব, সে কোনোদিনও ফিরবে না।
আমি তারে বলিনি, বিদায়। পাখি তবু নিজে উড়ে গেল আজ আকাশও যায় যায়!
খারাপ মানুষদের প্রায় প্রত্যেককে আমি এড়িয়ে চলি, শুধু নিজেকে এড়াতে পারি না।