#Quote
More Quotes
যদি ভালোবাসো মোরে, তবে হাত দুখান ধরে নিয়ে চল অনেক দূরে, যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে আর মনে ।
প্রতিটি মুখোশধারী মানুষের জীবনে কোন না কোন কালো অধ্যায় রয়েছে। আর তার জন্যই হয়তো একটা সময় সে নিজেকে মুখোশের আড়ালে ঢেকে নিয়েছে।
তুমি কারও সাথে যত বেশি সময় থাকবে, বিচ্ছেদ তত বেদনাদায়ক হবে। — সংগৃহীত
সময় বলে দেয় মানুষ কি ছিল আর তুমি কি ভেবেছিলে.!!
সময়েরও রং আছে। কখনো কালো, কখনো বা সাদা। দুটো রংকেই ভালোবাসতে হবে। সাদা-কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে।
টাকা উপার্জনের চিন্তা করতে গিয়ে সারা জীবন নষ্ট করে দিও না। বরং জীবনকে কিভাবে উপভোগ করতে পারো তার চিন্তাও করা উচিত।
যে যত বেশী অহংকার দেখিয়ে ওপরে ওঠার চেষ্টা করুক না কেনো সময় হলে তাকেও নীচে নামতে হবে।
যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না,তার মতো হতভাগা নিঃস্ব আর কেউ হয় না।
আমরা সময়কে পাল্টাতে পারি না, তবে তার সাথে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তন করতে পারি।
জীবনের সকল সময়ই মধুর সংগীত দোল দেয় না, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয় । — সুইনবার্ন