#Quote
More Quotes
টাকা নেই বলেই যোগ্যতা প্রমাণ করতে পারি না স্বপ্নের কাছাকাছি গিয়েও পিছিয়ে আসতে হয় টাকাটা যেন শুধুই কাগজ নয় এটা অনেক স্বপ্নের গলা টিপে ধরার হাত।
অনেক স্বপ্ন ছিল, অনেক কিছুই অপূর্ণ রয়ে গেল, তবু জীবন সার্থক মনে হয়।
যে বিশ্বাস করে তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। যে বিশ্বাস করেনা তাকে হাজারটা ব্যাখ্যা দিলেও বোঝানো অসম্ভব।— থমাস একুইনিয়াস
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো! - নির্মলেন্দু গুণ
তোমার প্রতিটি প্রতিশ্রুতি আমি বিশ্বাস করেছিলাম একরকম ধর্মের মতো; আর আজ সেই বিশ্বাসটাই আমার জীবনের সবচেয়ে বড় ধোকা হয়ে রইল।
পকেটে ১০ টাকা আর চোখে হাজার স্বপ্ন নিয়ে, পথ চলা ছেলেটির নামই মধ্যবিত্ত!
তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss U
আমি বিশ্বাস করি, ক্ষমতা বাংলার জনগণের কাছে। জনগণ যেদিন বলবে বঙ্গবন্ধু ছেড়ে দাও বঙ্গবন্ধু একদিনও রাষ্ট্রপতি, একদিনও প্রধানমন্ত্রী থাকবে না। বঙ্গবন্ধু ক্ষমতার জন্য রাজনীতি করে নাই। বঙ্গবন্ধু রাজনীতি করেছে শোষণহীন সমাজ কায়েম করার জন্য। (২৬ মার্চ ১৯৭৫)।
এই যে পৃথিবীতে এত দীর্ঘশ্বাস সবগুলোর কারণ মানুষের প্রতি অগাধ বিশ্বাস।
আপনার নিজের স্বপ্ন তৈরি করুন নাহলে অন্য কেউ তাদের স্বপ্ন নির্মাণের জন্য আপনাকে ভাড়া করবে।