#Quote
More Quotes
শব্দের চেয়ে বেশি প্রাণবন্ত, চোখের ইশারায় ফুটে ওঠে অন্তরের আবেগ। কখনো কখনো মায়াবী চোখের চাহনিতে থাকে এমন আকর্ষণ, যা শব্দে প্রকাশ করা অসম্ভব।
মানুষ সময়ের স্রোতে কখনো শক্ত হয়, কখনো ভেঙে পড়ে, আবার কখনো হারিয়ে গিয়ে নতুনভাবে ফিরে আসে।
চোখের সৌন্দর্যের উর্ধ্বে আর কোনো কিছুই হতে পারে না, কারণ আমার সেই চোখেই যে তুমি বাস কর।
আসলে ভুলে যাওয়া মানে স্মৃতিগুলোকে বর্তমান থেকে মুক্ত করে দেওয়া। পুরনো স্মৃতি ভুলে গেলেই নতুন কিছু সৃষ্টির অপেক্ষায় থাকে।
হ্যাঁ আমি জানি, তোমার আমার মধ্যে যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু তা বলে আমাদের স্মৃতিগুলোকে অন্য কারও কাছে গল্পের রূপে পরিণত করো না, সেটা না হয় আমাদের মনের গভীরেই থাক!
বিদায় মানে ভুলে যাওয়া নয়; এটি হল স্মৃতিগুলোকে যত্ন করে ধরে রাখা যতক্ষণ না আবার দেখা হয়।
ওই চোখে আর তাকাবো না প্রিয় ওই চোখের সৌন্দর্য্য যে আমার হৃদয় কে ঝলসে দেয়।
চোখে জল, মুখে ছল দুঃখে ভরা এই প্রাণ, কষ্ট লুকানো হাসি নিয়ে গাইব বিজয়ের গান।
জানি না কখন এইসব স্মৃতি, এসব দৃশ্য ছায়ার মতোন বেঁধেছি শরীরে বকুলের লাশ! জেগে দেখি চাঁদ ক্লান্ত দুচোখে মাখে রাত্রির গোপন কাজল কুয়াশার জল। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি ছিলে সব, এখন কিছুই নেই, তোমার স্মৃতিতে দিন কাটাই।