#Quote
More Quotes
স্বপ্ন কারো সাথে বেইমানি করে না!!! বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষ গুলো।
কিছু মানুষ আমাদের চোখে চোখ রেখে মিথ্যে বলে, আর আমরা চোখে আঙুল দিয়ে সেটা না দেখার ভান করি।
আমি জানি, মানুষ একা হয়ে গেলে কিভাবে স্বপ্ন নিয়ে বাঁচে। — এস্কিলাস
অপমানের তীব্র আঘাত একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে।
সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয় অথচ দোষ হয় শুধু ভালোবাসার,, সবাই মনে করে ভালোবাসা মিথ্যা অথচ এইটা ভাবে না ধোঁকা ভালবাসা দেয়নি দিয়েছে মিথ্যা মানুষটাই।
সব বড় বড় মানুষেরই ছোট ছোট একটা শুরু থাকে। সেই হাফপ্যান্ট পরে স্কুলে যাওয়া। পেটাই হওয়া। নিলডাউন। দু’কান ধরে বেঞ্চের ওপর দাড়ানো। অভাব, দুঃখ, কষ্ট কত কী খেতে ইচ্ছে করে, পয়সা নেই। কত কী পরতে ইচ্ছে করে, পয়সা নেই। তারপর টিউশনি করে পড়ার খরচ তোলা। তারপর মা সরস্বতীর কৃপায় সে-কী পরীক্ষার ফল। ফাস্ট, ফ্লাস্টক্লাস, গোল্ড মেডেল। ডব্লু বি সি এস, আই এ এস। জজ, ম্যাজিষ্ট্রেট, ব্যারিস্টার। এই জজসায়েব, মেজমামার মুখে যা শুনেছি, হারিকেনের আলোয়, চালাবাড়িতে রাত জেগে লেখাপড়া করেছেন, আর দিনের বেলায় কলেজ করেছেন, ছাত্র পড়িয়েছেন।
মানুষকে তার নিজের স্বার্থের পিছনে ছোটার জন্য নয়, অন্যের প্রতি অবহেলা করার জন্য ই তাকে স্বার্থপর বলা হয়!
পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে সবগুলোর প্রতিষ্ঠাতা মানুষ কিন্তু তার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো কর্মচারীরা।—–সংগৃহীত
না পারলাম কারোর ভালো বন্ধু হতে….. না পারলাম কারোর মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে। শুধু পারলাম কষ্ট পেয়ে হাসি মুখে থাকতে!
সুখ কেবল বাহ্যিক বিষয়গুলি থেকেই আসে না; তা আসে মানুষের নিজস্ব মনোভাব থেকে।